নড়াইল প্রতিনিধি
আগামী দুই বছরের জন্য নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে ৯ জুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আলী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি হয়েছেন জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ।
কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন মুজাহিদুল ইসলাম ও হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান, রবিউল ইসলাম, আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নড়াইলের পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর নেতৃবৃন্দকে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
নতুন সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আলী হাসান এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নড়াইলের পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল পরিচালনা এবং যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।