যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফের আটক যশোর মহিলা লীগ নেত্রী মহুয়া

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১২:৩৩ পিএম
ফের আটক যশোর মহিলা লীগ নেত্রী মহুয়া

যশোরে আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে ফের আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে মহুয়াকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন নাসিমা সুলতানা মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান। বুধবার মধ্যরাতে আবারও তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, নাসিমা সুলতানা মহুয়া স্বৈরাচার আমলে যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)