যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তীব্র গরমে ছাতা হাতপাখা বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৬:৫০ পিএম
তীব্র গরমে ছাতা হাতপাখা বিতরণ

তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষ ও সাধারণ পথচারীদের মধ্যে ছাতা ও হাতপাখা বিতরণ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রিকশাচালক, দিনমজুর ও সাধারণ পথচারীদের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়। একইসঙ্গে হিট স্ট্রোকসহ গরমজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

এ কর্মসূটির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। তিনি বলেন, তীব্র তাপদাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ ও পথচারীরা। যুব রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা তৌহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ।

উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা ছাতা বিতরণ কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)