যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১১:৩৬ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৭:০১ পিএম
অভয়নগরে পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে মোস্তফা মোল্যার পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এ খবর নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে মোস্তফা মোল্যার পুকুরে মোক্তাদির ও ওয়াজেদ নামে ১০ বছর বয়সি দুই শিশু গোসল করছিল। গোসলের একপর্যায়ে পুকুরের তলা থেকে কিছু একটা উদ্ধার করে তারা বাড়ি চলে যায়। উদ্ধার করা বস্তুটি পরিবারের সদস্যদের দেখালে তা আগ্নেয়াস্ত্রের গুলি সন্দেহে তারা পুলিশে খবর দেন। পরে ব্যাপক তল্লাশী চালিয়ে পুকুরের তলদেশ থেকে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (১১ জুন) ওই পুকুরে আবার তল্লাশী অভিযান শুরু করা হবে। কোথা থেকে পুকুরে গুলি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)