যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে বিয়ের আলোকসজ্জা, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০২:০৮ পিএম
নড়াইলে বিয়ের আলোকসজ্জা, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

নড়াইলে বিয়েবাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক নামে (৫২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতীশচন্দ্র মল্লিকের ছেলে।

নিহতের পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিয়ে ছিল। এই কারণে বাড়িতে সাজসজ্জা, আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল। রাত ৮টার দিকে বরযাত্রী এলে বিয়ের জন্য তৈরি করা গেটে বরকে মিষ্টিমুখ করানোর জন্য যান নকুল মল্লিক। ওই সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)