অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আব্দুল আজিজ শেখ (৯০) নামে শারীরিকভাবে অসুস্থ অসহায় এক বৃদ্ধকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।
আলোকিত ধোপাদীর উদ্যোগে ও অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই হুইল চেয়ার দেওয়া হয়।
শনিবার বিকেলে উপজেলার ধোপাদী গ্রামের পূর্বপাড়া এলাকায় বৃদ্ধ আব্দুল আজিজ শেখের বাড়িতে গিয়ে আলোকিত ধোপাদীর সদস্যরা হুইল চেয়ারটি পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোল্যা তৌহিদুল ইসলাম, আকিব হোসেন গালিব, আশিকুর রহমান, হাসান মাহমুদ, সাব্বির মজুমদার, রাইয়ানুল হক রাহাদ, আকিবুর রহমান আকিব, মিন্টু হোসেন, ইস্রাফিল হোসেন, সজল ইসলাম প্রমুখ।