যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ প্রেডিকশন: পঞ্চম পর্বে জয়ী জান্নাতুল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০১:০০ এ এম
সুবর্ণভূমি বিশ্বকাপ প্রেডিকশন: পঞ্চম পর্বে জয়ী জান্নাতুল

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা ও আনন্দ পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজন করেছে বিশেষ ‘বিশ্বকাপ প্রেডিকশন’ প্রতিযোগিতা। এই আয়োজনের পঞ্চম দিনে সঠিক অনুমান করে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়েছেন জান্নাতুল মাওয়া নামে এক পাঠক/দর্শক।

গত শুক্রবার (১৯ জুন) রাত ১১টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজে পঞ্চম পর্বের প্রেডিকশন ফটোকার্ডটি প্রকাশ করা হয়। এবারের বিষয় ছিল ‘ব্রাজিল বনাম হাইতি’ ম্যাচ। প্রশ্ন ছিল, ব্রাজিল কত গোলের ব্যবধানে জিতবে?

নির্ধারিত নিয়ম মেনে অনেক পাঠক ও দর্শক এই ফুটবল প্রেডিকশনে অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী জান্নাতুল মাওয়াকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুবর্ণভূমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। লটারিতে দ্বিতীয় হয়েছেন সুমন বাউ। কোনো কারণে যদি প্রথম বিজয়ী নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে ব্যর্থ হন, তবে পুরস্কারের জন্য দ্বিতীয় জনের সাথে যোগাযোগ করা হবে।

প্রেডিকশনে অংশগ্রহণের নিয়ম ও শর্তাবলি

বিশ্বকাপ চলাকালে প্রতিদিন রাত ১১টায় সুবর্ণভূমির ফেসবুক পেজে নতুন ম্যাচের প্রেডিকশন পোস্ট করা হয়। প্রতিদিনের নির্ধারিত খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত উত্তর দেওয়ার সুযোগ থাকে।

খেলা শেষ হওয়ার পর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।

পুরস্কার গ্রহণের সময় বিজয়ীর পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করা বাধ্যতামূলক।

পাঠক ও ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে দিতে সুবর্ণভূমির এই আকর্ষণীয় আয়োজন পুরো বিশ্বকাপ জুড়ে চলমান থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)