লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রয়াত শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের আজীবন সহ-সভাপতি, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয়ের অডিটরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোহসীন আলীর সঞ্চালনায় স্মরণসভায় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান আলেক, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক এসএম হায়াতুজ্জামান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ড. মোহাম্মদ শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, লোহাগড়া আলজামেয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বদরুল ইসলাম, অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের বড় মেয়ে নাসরিন জামান, প্রভাষক মো. কবির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, ছত্রহাজারী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনম মাজহারুল হক, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, সাবেক ব্যাংক কর্মকর্তা আখতারুল আলম বাবলু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেশমা জামান, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
স্মরণসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।