যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় সুজনের কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:৩৪ পিএম
সাতক্ষীরায় সুজনের কমিটি গঠন

সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনাবিষয়ক সভা ও সুজন এর জেলা কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সুজনের সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু।

বক্তব্য দেন, সুজনের বিদায়ী সভাপতি অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, আহসানুর রহমান রাজিব, সলুদা বেগম প্রমুখ।

সভায় আগামী দুইমাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধুর জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময়, সদস্য সংগ্রহ, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্পেইন করা, তিন মাস পর পর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করাসহ ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে সর্বসম্মতিক্রমে মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের নিয়ে ৭১ সদস্যবিশিষ্ট সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)