সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ আটজনকে আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গোপনে মিটিং করার অভিযোগে রোববার (২১ জুন) ভোররাত দেড়টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ রয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, জিয়ারুল ইসলাম প্রমুখ।
পুলিশ জানায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশের নেতৃত্বে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়ির ছাদে গোপনে সভা করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান জানান, রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।