যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:৫৮ পিএম
অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে অন্তিক বৈরাগী (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া এলাকায় মোবারক সরদারের বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত অন্তিক বৈরাগী পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের সঞ্জয় বৈরাগী ও রত্না বৈরাগীর ছেলে।

অন্তিক অভয়নগরের বুইকারা গ্রামের পালপাড়া এলাকায় মোবারক সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় নওয়াপাড়া বাজারের একটি জুতার দোকানে কর্মরত ছিলেন তিনি।

নিহতের প্রতিবেশী পার্থ কুমার জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে অন্তিক বৈরাগীকে খুঁজতে তার ঘরে গিয়ে দেখেন, আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার দেহ ঝুলে রয়েছে। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন। বিকাল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো জানান, অন্তিক বৈরাগী নওয়াপাড়া বাজারের একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি মোবারক সরদারের ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েকদিন আগে গোপালগঞ্জে বাবার বাড়ি বেড়াতে যান তার স্ত্রী। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে প্রতিবেশীরা কিছুই জানাতে পারেননি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এ বিষয়ে বলেন, গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)