যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোর সভাপতি টুকুনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৯:৫৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১০:২৬ পিএম
প্রেসক্লাব যশোর সভাপতি টুকুনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর- এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান সুবর্ণভূমিকে জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে জাহিদ হাসান টুকুনের অস্ত্রোপচার শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার শেষে বিকেল ৩টা ২৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে নেওয়া হয়।

তিনি জানান, হাসপাতালের প্রফেসর ডাক্তার গোলাম মোহাম্মদ ফারুক ও প্রফেসর ডাক্তার শরীফ হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড জাহিদ হাসান টুকুনের অপারেশন সম্পন্ন করেন। পুরো চিকিৎসার বিষয়টি তদারকি করছেন ইব্রাহিম কার্ডিয়াকের উপদেষ্টা ও সাবেক সিইও প্রফেসর ডাক্তার এম এ রশিদ।

এস এম তৌহিদুর রহমান বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টানা তিন দিন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

গত ৫ জুলাই হৃদরোগজনিত সমস্যার চিকিৎসার জন্য জাহিদ হাসান টুকুনকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

তার অস্ত্রোপচারের খবর জানার পর যশোরের সাংবাদিক সমাজ, সহকর্মী, পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা দেশবাসীর কাছে তার আশু আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)