যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে এডিপির আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৬:৫০ পিএম
মহেশপুরে এডিপির আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অসহায়, দুস্থ ও অসুস্থ উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন প্রকার আত্মকর্মসংস্থান ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের ৬০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল, সেলাই মেশিন, হুইলচেয়ার, ফসলে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন, আলমারি ও বাইসাইকেল।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরডিবি কর্মকর্তা বাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা সোহাগ খান। এছাড়া মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থেই সরকারের এই বিশেষ উদ্যোগ। এই সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)