স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটকের দাবি করেছে। এরা হলো, বেনাপোলের নারায়নপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালাম খাতুন এবং শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন।
জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মদ মামুন শেখের নেতৃত্বে একটি টিম গত শনিবার রাত পৌনে ১০টার দিকে নারায়নপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের বাড়িতে অভিযান চালায়। পরে ঘর তল্লাশি করে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।