যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৯:৫২ পিএম
মোরেলগঞ্জে ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)