স্টাফ রিপোর্টার
, যশোর
শিক্ষার্থীদের কাছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে 'ওয়াশ ব্লকের' উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
আড়াই লাখ টাকা ব্যয়ে এই ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অথিতি বলেন, 'দীর্ঘদিন দেশের মানুষ স্বৈরাচার সরকারের কবলে ছিল। ওইসময় মানুষের গণতান্ত্রিক ও ভোট দেওয়ার অধিকার ছিল না। একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন হয়। পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিদ্যালয়ে শিক্ষার্থীদের 'ওয়াশ ব্লকের' উদ্বোধন করা হয়েছে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
স্কুলের সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল আলিম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন, প্রধানশিক্ষক শরিফুল আনাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ২ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।