যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে যবিপ্রবির কর্মসূচি ঘোষণা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৩:১১ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে যবিপ্রবির কর্মসূচি ঘোষণা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত একটি 'বিজয় র‍্যালি' অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৫৫ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সম্মুখে কেক কাটা এবং সকাল ১০টায় টিএসসি ভবনের তৃতীয় তলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে 'জুলাই ২০২৪ গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন' শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। বাদ জোহর যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা ও শহীদদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

এ ছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে এবং বিকালে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)