যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘আধুনিক ও ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষায় এগোচ্ছে ইন্টারন্যাশনাল পিস স্কুল’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৯:০৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ১১:১৪ পিএম
‘আধুনিক ও ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষায় এগোচ্ছে ইন্টারন্যাশনাল পিস স্কুল’

যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও 'স্কুল ডে-২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলা, ইংরেজি ও আরবি—এই তিন ধারার শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে।

আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধের সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন, ঢাকার সদস্য সচিব আলমগীর মোহাম্মাদ ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল। সভাপতিত্ব করেন প্রিন্সিপাল শারাফাত হোসেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের দক্ষতা, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য।

অল্প সময়েই প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে অভিভাবকদের আস্থা অর্জন করেছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক (সচিব) গাউসুল আজম, পরিচালক (অ্যাডমিন) মোস্তফা কামাল, পরিচালক (ফাইন্যান্স) রেজওয়ান হোসেন, পরিচালক সাংবাদিক এম এ আর মশিউর, হাসানুজ্জামান ও কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

শেষপর্বে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং প্রতিষ্ঠানের এক বছরের সাফল্য তুলে ধরা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)