যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুবিতে 'ম্যাথ ক্যারিয়ার হরিজন' এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

খুবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৬:৩৪ এ এম
আপডেট : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৩:০২ পিএম
খুবিতে 'ম্যাথ ক্যারিয়ার হরিজন' এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের উদ্যোগে ‘ম্যাথ ক্যারিয়ার হরিজন ও কার্যনির্বাহী কমিটি হস্তান্তর ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের সিএসই স্মার্ট ক্লাসরুমে এই অনুষ্ঠান হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের বিদায়ী সভাপতি তাশবিহা তাবাসসুম পরমা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. সালাউদ্দিন এবং গণিত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আজমল হুদা।

এতে ডিসিপ্লিনের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণিত বিষয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের নানাদিক, সুযোগ-সুবিধা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান সভাপতি এবং নূর আলম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি হুমায়রা বিনতে মাসুদ হীরা ও কাইফ মাসুদ সিয়াম, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ লিওন, কোষাধ্যক্ষ রাতুল কুণ্ডু, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তুলী রানী চাকী, সাংগঠনিক সম্পাদক সামসুন নাহার চয়নিকা, প্রোগ্রামিং ও অলিম্পিয়াড সম্পাদক সানজানা ইসলাম মিম, প্রচার সম্পাদক মেফাদুজ্জামান রাতুল, এবং কার্যনির্বাহী সদস্য সীমান্ত বিশ্বাস, জহির বিন আজিজ ও সীমন্ত হাসান রাজ।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি হাসিবুল হাসান বলেন, 'আমি বরাবরই গণিতকে ভয় পেতাম। ছোটবেলায় আমার স্কুলের এক প্রথম স্থান অধিকারী বন্ধুকে পরীক্ষার হলে গুনগুন করতে দেখে কারণ জিজ্ঞেস করেছিলাম। সে জানিয়েছিল, গণিত মুখস্থ করে আসায় মাঝখান থেকে ভুলে গিয়ে তা মনে করার চেষ্টা করছিল। কিন্তু গণিত তো কোনো মুখস্থের বিষয় নয়, এটি বোঝার বিষয়। দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশের অনেক স্কুলেই মৌলিক ভিত্তি (বেসিক) বুঝিয়ে গণিত পড়ানো হয় না, যা অনার্স জীবনে এসে অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তাই অলিম্পিয়াড ও গবেষণা কেন্দ্রিক সচেতনতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)