বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে কোমলমতি শিক্ষার্থীদের দূরে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সঙ্গে সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জজ কোর্টের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি, সেলিমাবাদ থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান তালুকদার, দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযূষ কান্তি, দৈবজ্ঞহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান গাজী, দৈবজ্ঞহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খান ফেরদাউসুর রহমান, পুটিখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন সোহাগ ও ছাত্রদল নেতা সাইদুর রহমান তুষার।
এ ছাড়া ২০৭ নম্বর গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, ২৬ নম্বর জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল হাওলাদার, ২০৪ নম্বর বেতকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোলায়মান তালুকদার, বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলামিন সরদার, সহকারী শিক্ষক মো. আলামিন শেখ, অভিভাবক মো. সরোয়ার খানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।