যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালবাড়ীয়া কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৯:৫০ পিএম
তালবাড়ীয়া কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে যশোরের তালবাড়ীয়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালবাড়ীয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান ও ইঞ্জিনিয়র কামাল আহমেদ।

অনুষ্ঠানে তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, আমেনা আহমেদ জিটি মডেল গার্লস স্কুল, দাখিল মাদ্রাসা, ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি সফিয়ার রহমান মডেল একাডেমির ১৭১ জন কৃতী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ, ফুল, ফল, মিষ্টি প্রদান করা হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)