যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ন্যানোপ্রযুক্তি নিয়ে যবিপ্রবি অধ্যাপকের বাংলা ভাষায় বই প্রকাশ

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৯:২৫ পিএম
ন্যানোপ্রযুক্তি নিয়ে যবিপ্রবি অধ্যাপকের বাংলা ভাষায় বই প্রকাশ

ন্যানোপ্রযুক্তির ইতিহাস, গঠন, বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার ও নানা বৈজ্ঞানিক তথ্য নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বই প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. জাভেদ হোসেন খান। সম্প্রতি প্রকাশিত এ বইটির নাম 'ন্যানো প্রযুক্তি: সহজ ধারণা ও বাস্তব ব্যবহার'।

বইটিতে জটিল বৈজ্ঞানিক তথ্য ও ন্যানোস্ট্রাকচারগুলো অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। ন্যানো কী, এর ইতিহাস কী, বিভিন্ন খাত যেমন চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ ও শিল্পখাতে এর বিস্ময়কর ব্যবহার নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ন্যানোপার্টিকেল, এগুলোর গঠন ও তৈরির কৌশল সম্পর্কেও বইটিতে আলোচনা করা হয়েছে।

বইটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং বিজ্ঞানবিষয়ক অনুসন্ধিৎসু যে-কোনো পাঠকের জন্য উপযোগী। বিশেষ অফারে সারাদেশে ডাকযোগে ডেলিভারি চার্জসহ বইটির মূল্য ৩৫০ টাকা। বইটি সরাসরি সংগ্রহ করতে হলে যবিপ্রবির ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ল্যাবে (নেম ল্যাব) যোগাযোগ করতে হবে।

বইটির লেখক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, ন্যানোপ্রযুক্তি নিয়ে সাধারণ পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করা এবং জটিল বৈজ্ঞানিক বিষয়গুলো সহজ বাংলায় তুলে ধরার লক্ষ্যেই বইটি লেখা হয়েছে। আমাদের দেশে ন্যানোপ্রযুক্তি নিয়ে গবেষণা হলেও বাংলা ভাষায় এ বিষয়ে সহজবোধ্য বইয়ের সংখ্যা খুবই সীমিত। শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ বিজ্ঞানমনস্ক সাধারণ পাঠক যেন সহজেই ন্যানোপ্রযুক্তির মৌলিক ধারণা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে পারেন, সে লক্ষ্যেই বইটিতে বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করেছি। আশা করি বইটি তরুণদের ন্যানোপ্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)