যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৯:১৭ পিএম
কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃত্যু

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলী (৮২) আর নেই। অসুস্থতাজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারের বরাতে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার বাদ জোহর পশ্চিম মৌতলা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মহসিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এছাড়া দাফন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)