যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৯:২৯ পিএম
কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় যশোর শহরে এ কর্মসূচি পালিত হয়। এতে দলের জেলা, পৌর ও সদর উপজেলা কমিটির নেতাকর্মী এবং যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, কুষ্টিয়া সদরের সংসদ সদস্য আমির হামজার নির্দেশনায় এ হামলা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে হামলা, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বক্তারা কুষ্টিয়ার হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে, সে আহ্বান জানান তারা।

পরে নেতাকর্মীরা মশাল হাতে যশোর শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার ও রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ যশোর পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ এম আহসান বিপ্লব, সদর উপজেলার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম রুবেল, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জেএম রাজু, যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হুমায়ুন কবির মুরাদ, সাধারণ সম্পাদক তারেক হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)