যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুবি ফটোগ্রাফি সোসাইটির নতুন নেতৃত্বে মিনহাজ-প্রত্যয়

খুবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০২:৪৮ পিএম
খুবি ফটোগ্রাফি সোসাইটির নতুন নেতৃত্বে মিনহাজ-প্রত্যয়

খুলনা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির (KUPS) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাসে আলোকচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের এস. এম. মিনহাজ রহমান, সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের বর্ণিল সরকার প্রত্যয় এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের লায়লা সিদ্দিকী ছড়াকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে এক্সটার্নাল সহসভাপতি হিসেবে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সুমাইয়া জান্নাত মাহি, ইন্টারনাল সহসভাপতি হিসেবে একই ডিসিপ্লিনের নুসাইবা সাওমি, যুগ্ম সম্পাদক হিসেবে আর্কিটেকচার ডিসিপ্লিনের লামিয়া ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের বর্ষণ দাস দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া চিফ অব প্রমোশন অ্যান্ড ক্রিয়েটিভ ইন্সট্রাক্টর হিসেবে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সবাকুন নাহার, হেড অব ডিজাইন হিসেবে গণিত ডিসিপ্লিনের শিমুল দাস এবং হেড অব এক্সিবিশন হিসেবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের জাকিয়া ফারহানা চৌধুরী মাধুরী দায়িত্ব পেয়েছেন।

বিভিন্ন সম্পাদকীয় ও সহকারী সম্পাদকীয় পদে ফাইন্যান্সিয়াল সেক্রেটারি হিসেবে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তমা দেবনাথ, সেক্রেটারি অব ফটোগ্রাফি হিসেবে অর্থনীতি ডিসিপ্লিনের রেতুল কুমার দত্ত, প্রমোশন সেক্রেটারি হিসেবে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের হুমায়রা কবির এবং সেক্রেটারি অব ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স হিসেবে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিসিপ্লিনের ছিংহ্লা মং মারমা দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সদস্যরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফির চর্চা আরও বিস্তৃত করতে তারা কাজ করবেন। পাশাপাশি নিয়মিত আলোকচিত্র প্রদর্শনী, কর্মশালা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)