যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে পুরস্কার বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০২:২৫ পিএম
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে পুরস্কার বিতরণ

যশোরের কেশবপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালনের সমাপনী দিনে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. মেশকাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান বেলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সমবায় কর্মকর্তা নাসিমা আক্তার, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হাসান, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বুলবুল ও সাংবাদিক উৎপল দে।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশে র‌্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)