যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে সাপের কামড়ে তিন সন্তানের জননীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১১:৪৭ এ এম
মেহেরপুরে সাপের কামড়ে তিন সন্তানের জননীর মৃত্যু

মেহেরপুরের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনেরা জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় বিলকিস আক্তারের কানে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) না থাকায় চিকিৎসকেরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে কুষ্টিয়ায় নেওয়ার পরপরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিলকিস আক্তার নুরপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী খোকনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)