যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১১:৩৭ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১১:৪৪ এ এম
মণিরামপুরে ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

যশোরের মণিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনুস আলী (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে মণিরামপুর বাজারের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এবং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

নিহতের বন্ধু শিক্ষক দীপক ঘোষ জানান, মণিরামপুর বাজারের দক্ষিণ মাথায় ইউনুস মেম্বারের কোমল পানীয়ের ব্যবসা রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। পথে বাজারের গোহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনুস ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দীপক ঘোষ আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ইউনুস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)