যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীর বৃদ্ধ ধর্ষকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৫:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৭:২৭ পিএম
কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীর বৃদ্ধ ধর্ষকের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা থানার শিশু সহিংসতা মামলায় একরাম মোল্লা (৭৪) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকালে ১৪ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ করে একরাম। ওই প্রতিবন্ধী তার মায়ের কাছে বিষয়টি জানালে তার মা একরাম মোল্লাকে আসামি করে ভেড়ামারায় থানায় মামলা করেন।  

মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর আসামি একরাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ এনে ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মজিদ জানান, ভেড়ামারা থানার মামলায় জড়িত আসামি একরাম মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগে সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)