স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২২৮ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল মতিন।
বোর্ড সূত্রে জানা যায়, এবার মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন এবং ১৬টি প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। ইংরেজি ও আইসিটি বিষয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সার্বিক ফলাফলে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।