স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ২০২৬ পরীক্ষায় পাসের হারে বিজ্ঞান বিভাগ শীর্ষে রয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ১৬৭ জন। পাসের হার ৭০ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন িএক হাজার ৮৫৮ জন। এদের মধ্যে ছাত্র এক হাজার ১৭ ও ছাত্রী ৮৪১ জন।
মানবিক বিভাগে ৭৯ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ হাজার ১৯১ জন। পাসের হার ৩৮ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১৬৫ জন। এদের মধ্যে ছাত্র ২৬৮ ও ছাত্রী ৮৯৭ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন পাঁচ হাজার ৩১০ জন। পাসের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২০৫ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ ও ছাত্রী ১৩২ জন।