যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৩:২৪ পিএম
কয়রায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

খুলনার কয়রায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং বসতবাড়ির সীমানার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আয়ুব আলী সানা।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

আয়ুব আলী সানা উপজেলার ঘুরাকাটি গ্রামের মৃত শওকত আলী সানার ছেলে। লিখিত বক্তব্যে তিনি জানান, একই এলাকার মো. রফিক সানার সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে নানাভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তার দাবি, প্রতিপক্ষ বাড়ির বেড়া ভাঙচুর ও মারধরের মতো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কয়রা থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ওই অভিযোগের ভিত্তিতে কয়রা আদালতে তাকে অভিযুক্ত করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে বের হওয়ার পরও হয়রানি বন্ধ হয়নি। বরং মামলা ও পাঁয়তারা অব্যাহত রেখে প্রতিপক্ষ তাকে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আয়ুব আলী সানার অভিযোগ, প্রতিপক্ষ শুধু তাকে হয়রানি করছে না, তার বাবার কাছ থেকে ৪১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ ছাড়া তার বাড়ির সীমানার প্রায় দুই হাত জায়গা দখল করে নেওয়া হয়েছে। বিভিন্ন সময় মানুষের বাড়ি থেকে মালামাল চুরির ঘটনাও ঘটছে বলে তিনি জানান।

তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে একের পর এক অভিযোগ ও মামলা দিয়ে তাকে সামাজিক ও আর্থিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। এ বিষয় নিয়ে বিরোধী পক্ষ অপপ্রচারও চালাচ্ছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং হয়রানি থেকে রেহাই পেতে সাংবাদিক ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আয়ুব আলী সানা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)