যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে অভয়নগরে মানববন্ধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৭:২২ পিএম
ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে অভয়নগরে মানববন্ধন

যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে বাহিরঘাট ব্লাড ব্যাংক ও এলাকাবাসীর আয়োজনে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাহিরঘাট ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, শিক্ষক মো. মোতালেব আলী, অভিভাবক আকবর আলী, পঞ্চম শ্রেণির ছাত্রী সালেহা খাতুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিরাপদ স্থানে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

গত রোববার (২৫ অক্টোবর) বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন মামলা করা হয়। ক্ষতিগ্রস্ত ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থী টিফিনের সময় ওয়াশরুমে গেলে সেখানে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ধর্ষণ করে। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মাকে জানায়। খবর পেয়ে পুলিশ ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীর বাড়িতে যায় এবং শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন। ইমরান হোসেনকে পালিয়ে যেতে সহযোগিতা করার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে পুলিশ গত ২৮ অক্টোবর নওয়াপাড়া বাজার থেকে আটক করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)