যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাঁটাইয়ের নামে গাছের ডাল কাটা, শিক্ষার্থীদের মানববন্ধন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
ছাঁটাইয়ের নামে গাছের ডাল কাটা, শিক্ষার্থীদের মানববন্ধন

যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে গাছ ছাঁটাইয়ের নামে বড় বড় মেহগনি গাছের মোটা ডাল কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শিক্ষার্থী বিকে বিল্লাহ, টগর হোসেন, শুভ দাস, সোহান হোসেন ও রায়হান হোসেন।

মানববন্ধন থেকে গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে গাছ ছাঁটাইয়ের কাজ করা হয়। এ কাজে স্থানীয় চারজন শ্রমিক নিয়োজিত ছিলেন।

অভিযোগ রয়েছে, এ সময় কলেজের ১৬টি মেহগনি গাছের বড় বড় ডাল কেটে লগ তৈরি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছে।

তবে শনিবার ডাল ছাঁটাইয়ের নামে এসব গাছের মোটা ডাল কেটে ফেলা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে গাছের মোটা ডাল কেটে লগ তৈরি করা হয়েছে।

এসব লগ বিক্রি করে একটি চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছে।

এদিকে, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন বন কর্মকর্তা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা।

কমিটিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার বলেন, ‘বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)