সাতক্ষীরা প্রতিনিধি
নয়টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষে সাতক্ষীরা সদরে যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি'র বাস্তবায়নে সাতক্ষীরা সদরের ৪৪ জন এবং কলারোয়ার ৪০ জন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক পার্থপ্রতিম সেনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, সিসিডিবি'র টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী, মাঠ সংগঠক রিপন বাড়ুই প্রমুখ উপস্থিত ছিলেন।