মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশ হয়। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি এর উদ্দেশ্য।
রোববার সকালে বিদ্যালয়ের মাঠে ঝিনাইদহ জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ, মহেশপুর আরডিসি সংস্থার নির্বাহী প্রধান মো. আব্দুর রহমান, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কামাল আজাদ এবং সাবেক বিজিবি সার্জেন অফিসার মো. মতিয়ার রহমান। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী প্রশান্ত বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদুর রহমান, নাসরিন খাতুন, ছমির উদ্দীন ও আব্দুল হালিম চঞ্চল প্রমুখ।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, মানব পাচার, ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার সম্পর্কে সচেতনতা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি মেয়েদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।