যশোর, বাংলাদেশ || শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:১৭ পিএম
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। পরদিন রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া চলবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

শিক্ষাবোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে তালিকা থেকে নিজ বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীকে একটি ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে জানানো হবে।

পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শন করবে। এক বা একাধিক বিষয়ের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। পুনঃনিরীক্ষণের জন্য বিষয়প্রতি (প্রতিটি পত্রের জন্য) ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে এই ফি দেয়া যাবে। ফি পরিশোধ সংক্রান্ত বিস্তারিত ধাপ দেখতে ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে ক্লিক করার পরামর্শ দেয়া হয়েছে। ফি পরিশোধ শেষে পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে আবেদন সফলভাবে সম্পন্ন হবে।

শিক্ষাবোর্ড আরও জানিয়েছে, ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়া অনুসরণ করেই তা করা যাবে। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়গুলোতে ভুল থাকলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা সংশোধন বা বাতিল করা যাবে।

তবে একবার ফি জমা হয়ে গেলে আবেদনকৃত বিষয় আর পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত পাওয়া যাবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)