যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেলেন ৫১৫ জন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৬:৫৯ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৭:১০ পিএম
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেলেন ৫১৫ জন

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬৩৬ জন শিক্ষার্থী।

নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন। সব মিলিয়ে ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ৯০৯ জনের।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

এসব উত্তরপত্র যাচাই করে মোট ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে।

এতে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।

ফেল থেকে পাস করা ৬৩৬ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন। এ গ্রেড পেয়েছেন তিনজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৯ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।

এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।

অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে ডি থেকে সি পেয়েছেন ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে এ তিনজন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ৩৪৩ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল।

অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাদের খাতা দেওয়া হবে না।

প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)