যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিস স্কুলে প্যারেন্টিং কনফারেন্স

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
পিস স্কুলে প্যারেন্টিং কনফারেন্স

শিশুর প্রকৃত শিক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্যারেন্টিং বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিয়ে একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শিশুর মানসিক বিকাশ, নৈতিকতা, মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত দায়িত্ব পালন করতে হবে।

শনিবার বিকেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের আয়োজনে প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট-২০২৬ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী মো. বরকত আলী।

কলেজের চেয়ারম্যান আবু ফয়সালের সভাপতিত্বে এবং গাউসুল আজমের পরিচালনায় প্রধান অতিথি ড. আহসান হাবিব ইমরোজ বলেন, সন্তানকে সময় দিতে হবে, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। শাসনের পাশাপাশি ভালোবাসা, সহমর্মিতা ও ইতিবাচক অনুপ্রেরণার মাধ্যমে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ড. জসিম উদ্দিন ও তামান্না রহমান উপমা।

আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল সারাফত হোসেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক, ড. মাহবুবুল আলম, সাইফুল্লাহ মানসুর, মোনায়েম বিল্লাহ, অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রমুখ।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজওয়ান হোসেন (অর্থ), মোস্তফা কামাল (অ্যাডমিন), আজিজুর রহমান মশিউর, হাসানুজ্জামান, মুস্তাক আহমেদ, বজলুর রহমান, মো. কুতুবুল আলম প্রমুখ।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)