যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্কুলে ভর্তি আবেদন ১ ডিসেম্বর শুরু

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:১৬ পিএম
স্কুলে ভর্তি আবেদন ১ ডিসেম্বর শুরু

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণির শিক্ষার্থীদের লটারি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নিয়ে প্রতিটি প্রতিষ্ঠান-সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক (পুলিশ) থানাকে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য হবে।

তথ্য আপলোডের ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের তথ্য আগামী ২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে আপলোড করতে হবে।

মাউশি জানিয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদনকারী প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)