যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের ৫৪ স্থানে পুলিশের চেকপোস্ট

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৯:৫১ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১০:৫৯ পিএম
যশোরের ৫৪ স্থানে পুলিশের চেকপোস্ট

চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যশোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

জেলার আটটি উপজেলার নয়টি থানা এলাকায় একযোগে ৫৪টি স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি অভিযান। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে এ বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তৎপরতা ও যানবাহনে ব্যাপক তল্লাশি চালাতে দেখা গেছে। অভিযানে মাঠপর্যায়ে উপস্থিত থেকে তদারকি করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

রাত সাড়ে ৮টার দিকে শহরের মণিহার চত্বরে চেকপোস্ট কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জেলাজুড়ে পুলিশের চলমান বিশেষ নিরাপত্তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ওপর বাড়তি নজরদারি রাখা হয়েছে।

তিনি জানান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলার নয়টি থানা এলাকায় পুলিশের একাধিক টিম একযোগে দায়িত্ব পালন করছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি মন্তব্য করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)