যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০২:৫৩ পিএম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

খুলনার পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম (দৈনিক নতুন দিন ও দৈনিক বহমান বাংলা), জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মজিদ (দৈনিক গণমুক্তি), সহসভাপতি মো. রফিকুল ইসলাম (দৈনিক বিডি খবর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা এম জালাল উদ্দীন (দৈনিক আজকের দর্পণ, সুবর্ণভূমি, সুপ্রভাত সাতক্ষীরা ও বাংলার খবর)।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ (দৈনিক ডেসটিনি ও দৈনিক রূপান্তর প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ (দৈনিক ঘোষণা) ও মো. শাহীন রেজা (দৈনিক সংবাদ ৭১), কোষাধ্যক্ষ এস এম শামীম আহমেদ (বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান (দৈনিক আজকের কণ্ঠস্বর), ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ (পয়গাম), পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন (দৈনিক সংগ্রাম প্রতিদিন ও লেখনী) এবং প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এম সম্রাট (বায়স্কোপ এন্টারটেইনমেন্ট)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল ইসলাম (দৈনিক বিকেল বার্তা), মো. জিনারুল ইসলাম (দৈনিক আজকের বাংলা) এবং মো. আব্দুর রশিদ সানা (আলোকিত সকাল)।

নবগঠিত কমিটির নেতারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)