যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে অভিভাবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:০৮ পিএম
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে অভিভাবক আটক

যশোরের ঝিকরগাছায় এসএসসি নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবকের নাম ইউনুস আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় আরফিন আহমেদ নামে এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ওই শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে ঢোকেন তার বাবা ইউনুস আলী। কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া ইউনুস আলীর স্ত্রী ও স্থানীয় ব্যক্তি নয়ন দর্জির বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে।

পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় থেকে ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে পুলিশ গিয়ে ইউনুস আলীকে আটক করে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে।

 

 

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)