যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় এসআরবির সঙ্গে গুলিবিনিময়, পিস্তল-গুলি উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১২:২৭ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৩:১২ পিএম
খুলনায় এসআরবির সঙ্গে গুলিবিনিময়, পিস্তল-গুলি উদ্ধার

খুলনা মহানগরীর দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে এসআরবি-৬।

এ সময় মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে এসআরবি। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে কেএমপি খুলনার দৌলতপুর থানাধীন পুরোনো সাতক্ষীরা রোড-সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সকালে এসআরবি-৬ এর মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে দৌলতপুর থানাধীন ৫নং ওয়ার্ডের কেডিএ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী একটি চক্র এসআরবি সদস্যদের প্রতিরোধ গড়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবি সদস্যরা আত্মরক্ষার্থে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন রাউন্ড শটগানের গুলি ফায়ার করেন।

এ সময় রাতের আঁধারের সুযোগ নিয়ে মাদক কারবারি ও সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)