যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১০:১১ পিএম
খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার

যশোর শহরের খড়কি এলাকার একটি খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ এটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খড়কি হাজামগাড়া এলাকায় একটি খড়ের গাদার পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পান স্থানীয় এক নারী।

পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও ওই এলাকায় একাধিকবার পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)