যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা মানিক ভারত থেকে ফেরার পথে গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১১:২৩ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১১:২৮ পিএম
শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা মানিক ভারত থেকে ফেরার পথে গ্রেপ্তার

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৮ নভেম্বর মানিক দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও সোমবার দেশে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, কাজী আজহারুল ইসলাম মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, মানিকের বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)