যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ‘ইয়াবা উদ্ধার’, নারীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৯:০৯ পিএম
যশোরে ‘ইয়াবা উদ্ধার’, নারীসহ আটক ৩

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক হাজার ৭০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে আটকের দাবি করেছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরতলীর আরবপুর সিঅ্যান্ডবি (সিএনবি) রোড-সংলগ্ন শওকত আলী চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার ইছালীর এনায়েতপুরের মনিরা বেগম (২৮), শহরের বারান্দি মোল্লাপাড়া আমতলার ইমাম হোসেন ওরফে সাগর (২৭) এবং সিটি কলেজপাড়ার রাব্বি শিকদার (৩০)।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মনিরা বেগমের কাছ থেকেেএক হাজার পিস, ইমাম হোসেনের কাছ থেকে ৫০ পিস এবং রাব্বি শিকদারের কাছ থেকে ২০ পিসসহ মোট এক হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)