যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৭ পিএম
ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিনে বড় জামাইয়ের হাতে মোতালেব হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মোতালেব চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

অন্যদিকে মারপিটকারী জামাই আনোয়ার হোসেন (৩৫) একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনসার আলীর ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নারায়ণপুর গ্রামে আনোয়ার হোসেনের (নিহতের জামাই) বাড়িতে মারপিটের ঘটনা ঘটে। সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ইন্সপেক্টর নুরুল আমিন শিকদার বলেন, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। সে কারণে তিনি সকাল সাতটার দিকে পাশের গ্রামে বড় মেয়েকে আনতে জামাইয়ের বাড়িতে যান।

সেখানে গিয়ে তিনি দেখতে পান, আনোয়ার তার বড় মেয়েকে মেহগনির ডাল দিয়ে মারপিট করছে। বিষয়টি দেখে মোতালেব প্রতিবাদ করলে শ্বশুর-জামাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জামাই তার হাতে থাকা মেহগনি গাছের ডাল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে উঠানেই লুটিয়ে পড়েন।

পরে গ্রামবাসীর সহায়তায় বড় মেয়ে তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

যশোরে ভর্তির পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি নুরুল আমিন বলেন, ‘আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযানে আছি ‘

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)