যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:১৩ পিএম
আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী আটক

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে চালানো এ অভিযানে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করা হয়।

সদর উপজেলার আটকরা হলেন ভাতুড়িয়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে শান্ত, শ্রীপদ্দি গ্রামের তফজেলের ছেলে নজর আলী, রুদ্রপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মশিয়ার রহমান, সুজলপুরের মোজাফফর হোসেনের ছেলে শামিম গাজী, নতুন খয়েরতলার ফজলুর রহমানের ছেলে তৌহিদুর রহমান, শহরের শংকরপুরের মৃত আব্দুস সালাম গাজীর ছেলে মাজহারুল ইসলাম মিথুন এবং বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার সদরুলের ছেলে আশরাফুল ইসলাম সুমন।

পুলিশ জানায়, জেলাব্যাপী আটক হওয়া ২৭ জনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)