নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যোগে নড়াইলে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ জিএম মোড়ে বিএডিসি নড়াইল জোনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
১১ নম্বর বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ফকিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএডিসি (ক্ষুদ্রসেচ) নড়াইল জোনের সহকারী প্রকৌশলী মো. মেশকাত আলী বিশ্বাস, উপসহকারী প্রকৌশলী মামুন অর রশিদ এবং স্থানীয় ইউপি সদস্য ইমরুল হোসেনসহ এলাকার কৃষক ও বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা জানান, ‘পার্টনার’ প্রকল্পের আওতায় সেচ স্কিম নির্বাচন, কৃষক গ্রুপ গঠন, গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলি নিয়ে এই সভার আয়োজন করা হয়।
এছাড়া ০.৫ কিউসেক অগভীর নলকূপ স্কিমের আওতায় দক্ষ সেচ ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের সচেতন করা, আধুনিক পদ্ধতিতে মাটির তলদেশ দিয়ে সেচ নালা (বারিড পাইপ) স্থাপন এবং পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের সেচবিষয়ক বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।